আবনা ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এমন প্রার্থী বেছে নিন যাতে শত্রুরা হতাশ হয়।
তিনি সোমবার বলেন, “ইরানি জাতি হিসেবে আমাদের দায়িত্ব রয়েছে শত্রুদেরকে হতাশ করার এবং এ নির্বাচনে যে প্রার্থীর বিজয়ের কারণে শত্রুরা অসন্তুষ্ট হবে তার যোগ্যতা তত বেশি বলে মনে করতে হবে।” তিনি আশা করেন, ১৯ মে নির্বাচনের দিন ইরানের জনগণ একটা মহাকাব্যিক অবস্থা তৈরি করবে।
নির্বাচনের দিন ব্যালট বাক্সের মাধ্যমে মতামত দিয়ে দেশের শক্তি ও নিরাপত্তা রক্ষার জন্য জনগণের প্রতি আহ্বান জানান আয়াতুল্লাহ লারিজানি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, কয়েকজন প্রার্থী নির্বাচনী প্রচারণার সময় এমন আচরণ করছেন যেন তারা ইসলামি সরকারের বিরুদ্ধে। এ ধরনের আচরণকে তিনি জাতীয় স্বার্থের পরিপন্থী বলে মন্তব্য করেন।#
১৫ মে ২০১৭ - ২৩:৫০
News ID: 830027
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান আয়াতুল্লাহ সাদেক আমোলি লারিজানি দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে এমন প্রার্থী বেছে নিন যাতে শত্রুরা হতাশ হয়।